সিলেট যুবদলের দুই নেতা বহিস্কার
- আপডেট সময়ঃ ১২:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৩০২ বার পড়া হয়েছে।

সিলেট মহানগরের দুই নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বহিস্কৃত দুই নেতা হলেন- সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।



















