০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

ডিপিডি প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ১২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে।

​সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ার খেজুরতলায় সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​রবিবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সকাল সাড়ে ৫টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

আপডেট সময়ঃ ১২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬