১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সান্তাহারে ব্রিটিশ আমলের কালভার্ট ব্রীজ ঝুঁকিপূর্ণ; যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

আমিনুল ইসলাম সোহাগ
  • আপডেট সময়ঃ ০৯:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৬১ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার পৌর শহরের প্রধান সড়কের ঘোড়াঘাট নামক এলাকায় সান্তাহার-নওগাঁ সড়কে ব্রিটিশ আমলে নির্মিত একটি কালভার্ট ব্রীজ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের পুরোনো এ কালভার্ট ব্রীজটি জরাজীর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করেন। কিন্তু ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কার্যকর উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। এদিকে কালভার্ট ব্রীজটি দায়িত্ব নিয়ে বগুড়া ও নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের মধ্যে সীমানাগত জটিলতা দেখা দিয়েছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ বলছে, কালভার্টটি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের অধীনে। অন্যদিকে দায়িত্ব নির্ধারণের এ জটিলতার কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি দ্রুত নতুন করে নির্মাণ করার জন্য সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাথে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদারের সাথে আলোচনা হয়েছে। এবং ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি যত দ্রুত সম্ভব নতুন করে নির্মাণ করার জন্য তিনি সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন। গতকাল শনিবার দুপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। আরও উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেল, পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, পৌর জাসাসের সভাপতি জামিল হোসেন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ।
এ সময় সান্তাহার সচেতন নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট দুই জেলার সড়ক ও জনপথ বিভাগের মধ্যে সমন্বয়হীনতা দূর করে দ্রুত কালভার্ট ব্রীজটি নতুন করে র্নির্মাণের দাবী জানায়।
ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি পরিদর্শনের সময় সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সাংবাদিকদের বলেন, সান্তাহার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত ব্রিটিশ আমলের এ কালভার্ট ব্রীজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি মেয়রের দায়িত্ব থাকাকালীন সময়ে দুই জেলার সড়ক ও জনপথ বিভাগের ঠেলাঠেলি কারণে ব্রীজটি নির্মাণ করা সম্ভব হয়নি। দুর্ঘটনা ঘটার আগেই কালভার্ট ব্রীজটি নতুন করে নির্মাণ করতে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

সান্তাহারে ব্রিটিশ আমলের কালভার্ট ব্রীজ ঝুঁকিপূর্ণ; যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

আপডেট সময়ঃ ০৯:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬