শিক্ষা হতে হবে মানবিক ও নৈতিকতা নির্ভরঃ নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠানে ইউএনও সাবরিনা শারমিন
- আপডেট সময়ঃ ০৭:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
শিক্ষা হতে হবে মানবিক ও নৈতিকতা নির্ভর, যা শিক্ষার্থীর নৈতিক মানদ-কে উন্নত করার পাশাপাশি অন্তরের মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। একজন মানুষকে সফল হিসেবে গড়ে তোলার জীবনব্যাপী সব আয়োজনই হচ্ছে শিক্ষা। একটি জাতি তথা দেশকে, সামনের দিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম শিক্ষা। শিক্ষা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। ছাত্র -ছাত্রীদের সঠিক পথে গড়ে তুলতে পরিবার ও শিক্ষক একসাথে কাজ করলে জাতি আলোকিত হবে। শিক্ষা মানবসভ্যতা বিকাশের অন্যতম প্রধান উপাদান। হাট কানপাড়া জোবেদা ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ চত্বরে অনুষ্ঠিত নবীনদের বরণ ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এই কথা বলেন।
(মঙ্গলবার) ১৬ সেপ্টেম্বর রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট কানপাড়া জোবেদা ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ চত্বরে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের নবীন শিক্ষার্থীদের বরণ ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
সহকারী অধ্যাপক এ.কে.এম খাইরুল বারী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, কলেজ পরিচালনা কমিটির সদস্য দুর্গাপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফজলুল বারী সোহরাব, মো. বাবলু সরকার, সহকারী অধ্যাপক এলাহী বকস ও শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম সহ কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
নবীদের বরণ ও বই বিতরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




















