০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

দুর্গাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাসিবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৮:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৭৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা।

সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা. মো. রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন এবং আনসার ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং শিশু-কিশোরদেরও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে জানাতে হবে। তিনি ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা ও জমে থাকা পানির উৎস ধ্বংসে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৮:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬