০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
শাজাহানপুরে ২৩টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস
ছানোয়ার হোসেন
- আপডেট সময়ঃ ০৮:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে।

ছানোয়ার হোসেন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩টি জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ রঙ্গিলাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২৩টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।
ট্যাগসঃ



















