০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

রাজশাহী-৬ আসনে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আবু সাইদ চাঁদের

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৯:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ নিজ নির্বাচনী এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশ প্রশাসন সৎ, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে চারঘাট-বাঘাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।

বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ভূমিকার ওপর জোর দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় না দেওয়ার নির্দেশনা দেন।

এমপি আবু সাইদ চাঁদ বলেন, দলের নাম ব্যবহার করে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো নেতা মাদকের তদবির করেন, তাকেও আইনের আওতায় আনতে হবে। কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, এমনকি আমার ছেলেও যদি কোনো তদবির করে, তাকেও আইনের আওতায় নিয়ে আসবেন।” তাঁর এ বক্তব্যে সভাকক্ষে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে দৃঢ় বার্তার প্রতিফলন দেখা যায়।
সভায় চারঘাটের অন্যতম বড় সমস্যা হিসেবে জলাবদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। এমপি চাঁদ বলেন, অপরিকল্পিত ও অবৈধভাবে পুকুর খননের কারণে এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক বছরে শত শত পুকুর খননের ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে এবং কৃষি ও জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি স্পষ্টভাবে জানান, এখন থেকে আর একটি পুকুরও অবৈধভাবে খনন করা যাবে না। স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, যেই হোক না কেন, যত প্রভাবশালী ব্যক্তিই হোক, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করীম মিজান, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুটসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। এমপি আবু সাইদ চাঁদ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে চারঘাট-বাঘাকে একটি মাদকমুক্ত ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-৬ আসনে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আবু সাইদ চাঁদের

আপডেট সময়ঃ ০৯:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬