০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
সংবর্ধনা আয়োজন না করার অনুরোধ জানালেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু
মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
- আপডেট সময়ঃ ০১:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৬৫ বার পড়া হয়েছে।

মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে নির্বাচিত হওয়ায় সমগ্র মান্দাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডাঃ ইকরামুল বারী টিপু।
এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় মান্দাবাসীর ভালোবাসা, আস্থা ও সমর্থনের প্রতিফলন। তিনি সকল ভোটার, নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
একই সঙ্গে তিনি সকলের সদয় অবগতির জন্য বিনীত অনুরোধ জানান যে, এমপি হিসেবে তাকে অধিকতর সম্মান জানাতে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন না করতে। তিনি উল্লেখ করেন, আনুষ্ঠানিক সংবর্ধনার পরিবর্তে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।
তিনি মান্দাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
ট্যাগসঃ




















