০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবা ডিলার আজাদ গ্রেফতার

রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ১০:৩২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৮ বার পড়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর কাটাখালী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ (৫০) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাটাখালী থানাধীন বেলঘরিয়া পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে আজাদ রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে ইয়াবা বহন করে রাজশাহীতে নিয়ে আসছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযানের সময় আজাদের ব্যবহৃত মোটরসাইকেলের সীটের নিচে এয়ার ফিল্টারের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। নিয়মিতভাবে ঢাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিল এনে পাইকারি বিক্রি করত সে। এমনকি গ্রেফতারের আগে ঢাকায় গিয়েও ৫০ বোতল ফেন্সিডিল সরবরাহ করার কথা স্বীকার করেছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবা ডিলার আজাদ গ্রেফতার

আপডেট সময়ঃ ১০:৩২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫