০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মোহনপুরে জামায়াতে ইসলামীর ঘাসিগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে মহিষকুনডী নলকূপ স্থাপন ও বিতরণ

নাসিরউদ্দিন
  • আপডেট সময়ঃ ০৬:৫৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে।

নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় জনসাধারণের সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে একটি নলকূপ প্রদান ও স্থাপন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এই মহতি উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষকুন্ডী গ্রামের কৃতি সন্তান ও রাজশাহী মডেল কলেজের প্রভাষক মোলাকাত শাহ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন শাখার সদস্য হাসান তারেকসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিস্তারিত বিবরণ
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জনগণের মৌলিক অধিকার ও কল্যাণমূলক কাজ করা ইসলামী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং সমাজের কল্যাণ সাধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নলকূপটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও উদ্বোধন করা হয়। নলকূপটি পেয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ জামায়াত নেতৃবৃন্দ ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে জামায়াতে ইসলামীর ঘাসিগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে মহিষকুনডী নলকূপ স্থাপন ও বিতরণ

আপডেট সময়ঃ ০৬:৫৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬