মৈনম অযোদ্ধাপাড়া মন্দির–এর প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ডাঃ ইকরামুল বারী টিপু
- আপডেট সময়ঃ ০৪:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭১ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
আজ (১৯ শে ফেব্রুয়ারী) সকাল দশ ঘটিকায় উপজেলার মৈনম ইউনিয়ন অযোদ্ধাপাড়ায় মন্দিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (মান্দা ৪) আসনের সাংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এসময় তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, ” আমরা একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। মন্দির, মসজিদ, গির্জা বা প্যাগোডা—প্রতিটি উপাসনালয় আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের ধারক।”
তিনি আরও বলেন, এই মন্দির শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের স্থান নয়, এটি এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক ঐক্যের প্রতীক।
তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সংস্কারে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে তিনি মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পূজা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের আগমন ও সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

















