০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশার সাথে দুর্ঘটনা,বৃদ্ধ মহিলা মৃত্যু

আলম খান
  • আপডেট সময়ঃ ০৬:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

আলম খান,মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মদনে সড়কে চলে আসা গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোণা সড়কের মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আনোয়ারা বেগম একটি অটোরিকশায় যাত্রী হিসেবে যাচ্ছিলেন। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর রাস্তার মাঝখানে চলে আসে। এ সময় বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হলে আনোয়ারা বেগম গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশার সাথে দুর্ঘটনা,বৃদ্ধ মহিলা মৃত্যু

আপডেট সময়ঃ ০৬:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬