বাঘায় সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আবুু সাইদ চাঁদ
- আপডেট সময়ঃ ০৩:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭১ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘার মনিগ্রামে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ বাড়ীঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে চাল, ডাল, কাপড় ও নগদ বিতরন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবুু সাইদ চাঁদ।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার নেতাকর্মীদের সাথে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া নামক ঘটনাস্থাল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ অর্থ ২০,০০০ টাকা, ৬ বস্তা চাউল, ৩০ কেজি চাউল, ৯ কেজি ডাউল এবং শাড়ী কাপড় প্রদান করেন। সেই সাথে সব সময় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ব্যাপারে নেতাকর্মীরা আশ্বস্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। স্থানীয় সুত্রে জানা যায়,১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার আনুমানিক বেলা ২.১০ মিনিটে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের তীব্রতা বেড়ে যায় আশেপাশের সকল ঘরবাড়িতে আগুন ধরে যায়।
আগুনের ব্যপকতা অনেক হওয়ায় স্থানীয়গন আপ্রাণ চেষ্টায় চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১ টি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে মোঃ আসকান আলী (৫৮), মোঃ লকিম উদ্দিন (৫২), মোঃ হাসমত আলী (৪২) ও মোঃ আসাদুল ইসলাম (৩৮) সর্ব পিতা মৃত আমির হোসেন মিস্ত্রি’র বসত বাড়ির ৮ টি রুমের আসবাবপত্র, ১টি সিএনজি, ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ আনুষাঙ্গিক সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।




















