০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বাগমারায় জমিজমা বিরোধে মিটার ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৮:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিনোদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে অনধিকার প্রবেশ, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন (৩৫) বাদী হয়ে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, বিনোদপুর গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে একই এলাকার রেজাউল করিম (৪৮) ও মোসা. রীনা পারভীনের (৩৮) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে বিবাদীপক্ষ বিভিন্ন সময় সাদ্দাম হোসেন ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

গত ০৭ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে বিবাদীগণ সাদ্দাম হোসেনের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে বৈদ্যুতিক মিটার ভাঙচুর করেন এবং বাড়ির দরজায় ধাক্কা দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে বাড়ির লোকজন জেগে উঠলে এবং স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীগণ ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় সাদ্দাম হোসেন বলেন, বর্তমানে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বাগমারা থানায় হাজির হয়ে লিখিত আবেদন করেছি। আমি দ্রুত প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছি।
এ ব্যাপারে জিডিতে উল্লেখিত রেজাউল করিমের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

বাগমারা থানার ডিউটি অফিসার এসআই শাহিনুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় জমিজমা বিরোধে মিটার ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময়ঃ ০৮:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬