০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ১২:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ নং সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

সোমবার বিকেলে সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। পরে সোনাডাঙ্গা মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার।

সভায় ডাঃ আব্দুল বারী সরদার বলেন, বাগমারার প্রতিটি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

তিনি বলেন, সোনাডাঙ্গা ইউনিয়নের উন্নয়নেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উন্নতি, কৃষকদের সুবিধা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পায়, সে লক্ষ্যেই কাজ করা হবে।

পথসভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুল হোসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাদিম মোস্তফা ও সেক্রেটারি সাব্বির আহমেদ।
সভায় সোনাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

আপডেট সময়ঃ ১২:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬