০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসনে সংসদে এমপি ডাঃ আব্দুল বারীর প্রস্তাব

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৯:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
​জাতীয় সংসদ অধিবেশনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার ভবানীগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার মহান জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এই দাবি উত্থাপন করেন তিনি।

​সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, জলাবদ্ধতা কেবল রাজধানী ঢাকাতেই নয়, বরং সারা দেশের বিভিন্ন শহর, সিটি কর্পোরেশন ও পৌরসভার এক মারাত্মক দীর্ঘস্থায়ী সমস্যা। দীর্ঘদিন পানি জমে থাকার ফলে রাস্তাঘাট ও এলাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যা সার্বিক জনজীবনকে ব্যাপকভাবে ব্যাহত করছে।

​নিজের নির্বাচনী এলাকা প্রসঙ্গে এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভাতেও এই জলাবদ্ধতা চরম দুর্ভোগ সৃষ্টি করছে।

সংসদ অধিবেশনে প্রস্তাবিত মূল বিষয়াবলি ও রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসন পরিকল্পনার আওতায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব জমা দেন তিনি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসনে সংসদে এমপি ডাঃ আব্দুল বারীর প্রস্তাব

আপডেট সময়ঃ ০৯:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬