০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ডিপিডি প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৪:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় উৎসবমুখর পরিবেশে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মামনুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, সহসভাপতি খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

এছাড়া কমিটির সদস্য নইমুদ্দিন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাচনের দায়িত্বে থাকা সিনিয়র দলিল লেখক প্রভাষ চন্দ্র সরকার, নাজমুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মামনুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ নির্বাচিত হন।

নির্বাচনের পর নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

আপডেট সময়ঃ ০৪:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬