বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় উৎসবমুখর পরিবেশে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মামনুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, সহসভাপতি খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এছাড়া কমিটির সদস্য নইমুদ্দিন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচনের দায়িত্বে থাকা সিনিয়র দলিল লেখক প্রভাষ চন্দ্র সরকার, নাজমুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মামনুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ নির্বাচিত হন।
নির্বাচনের পর নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com