১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৯:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিবেদক:
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে বনভূমি। একই সঙ্গে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির বিরল ও বিলুপ্তপ্রায় বৃক্ষ। এসব বৃক্ষ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহীর বাগমারার একদল তরুণ।
তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে একটি গ্রাম নির্বাচন করা হয়। এরপর ওই গ্রামের জন্য একটি বিলুপ্তপ্রায় বৃক্ষ নির্বাচন করে গ্রামের প্রতিটি পরিবারের উঠোনে সেই বৃক্ষের একটি করে চারা রোপণ করা হবে। পাশাপাশি প্রতীকীভাবে গ্রামের নামকরণ করা হবে ওই বৃক্ষের নাম অনুসারে।
এবার এই উদ্যোগের জন্য বাগমারা উপজেলার গোবিন্দপাড়া গ্রামকে বেছে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তালপত্র ফাউন্ডেশন’।

সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, গ্রামের প্রায় ৮০০ পরিবারের ৮০০টি উঠোনে একটি করে জলপাই গাছের চারা রোপণ করা হবে। পরে প্রতীকীভাবে গ্রামের নাম দেওয়া হবে ‘জলপাইগ্রাম গোবিন্দপাড়া’।
এ বছর উদ্যোগটির সঙ্গে শিশুদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে যুক্ত করা হয়েছে বৃক্ষরোপণ বিষয়ক পত্রলেখন প্রতিযোগিতা। মাসব্যাপী স্কুলভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে আয়োজিত এ প্রতিযোগিতায় সেরা ১০ জন ক্ষুদে পত্রলেখককে দেওয়া হচ্ছে ক্রেস্ট, বই, গাছের চারা ও আকর্ষণীয় পুরস্কার।
মঙ্গলবার বিকেলে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে স্থানীয় গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে তিনি বৃক্ষরোপণ বিষয়ে পত্রলেখন প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, গাছের চারা ও পুরস্কার তুলে দেন।
তালপত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তালপত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে তালপত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মারুফ রহমান বলেন, বিলুপ্তপ্রায় বৃক্ষ রোপণের এই ভিন্নধর্মী উদ্যোগ পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় রয়েছে। তবে বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, তরুণদের এমন সম্মিলিত উদ্যোগের হাত ধরেই গড়ে উঠবে আরও সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ

আপডেট সময়ঃ ০৯:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬