০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বানঃ এমপি ডাঃ বারি

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০২:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভবানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রব হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী সরদার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছে। এই সাফল্যকে জীবনের পরবর্তী ধাপের জন্য কাজে লাগাতে হবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি জ্ঞান অর্জন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা করতে হবে। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, শিক্ষার্থীদের জীবনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের পালন করতে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের চরিত্র ও নৈতিকতার দিকে নজর দিতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা করতে হবে। মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও নানা ধরনের নেতিবাচক প্রভাব থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের মেধা, যোগ্যতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম আশিক, বাগমারা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি নাদিম মোস্তফা, সাব্বির আহমেদ, পশ্চিমের সভাপতি মেকদাদ হোসেন, সেক্রেটারি লিটনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বানঃ এমপি ডাঃ বারি

আপডেট সময়ঃ ০২:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬