বাগমারায় খাল খনন শেষে প্রায় দেড় কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
- আপডেট সময়ঃ ০২:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় দুটি খাল খনন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সাশ্রয় নিশ্চিত করে ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩২ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা ও শুভডাঙ্গা ইউনিয়নে মোট ১৪ কিলোমিটার খাল খননের জন্য সরকারের পক্ষ থেকে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এর মধ্যে ঝিকরা ইউনিয়নের ৭ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হওয়ার পর প্রকল্প থেকে ১৮ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা অব্যয়িত থাকায় তা সরকারি কোষাগারে ফেরতের ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে শুভডাঙ্গা ইউনিয়নের ৭ কিলোমিটার খালের মধ্যে প্রায় ৩ কিলোমিটার খননের কাজ সম্পন্ন হওয়ার পর প্রকল্পে সাশ্রয় হওয়া ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার ৯৩২ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সব মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার খাল খনন কাজ সম্পন্ন হওয়ার পর বরাদ্দকৃত ৩ কোটি ৬০ লাখ টাকার মধ্যে মোট ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩২ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ জানান, প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের স্বচ্ছতা ও অপচয় রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।



















