১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বাগমারায় উপেন্দ্রনাথ সরকারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৭:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ৮৫ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
ভবানীগঞ্জ পৌরসভার ভূমি সেবা অফিসের উমেদার এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাগমারা উপজেলা শাখার অর্থ সম্পাদক উপেন্দ্রনাথ সরকার (মনোরঞ্জন) আর নেই “ঔঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু” )।
তাঁর মৃত্যুতে বাগমারায় হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত উপেন্দ্রনাথ সরকার একজন সজ্জন, দায়িত্বশীল ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র রাজু সরকার (বাবু), আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তাঁর অকাল প্রয়াণে সামাজিক ও ধর্মীয় অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
এদিকে তাঁর মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ বাগমারা উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
প্রয়াত আত্মার শান্তি কামনায় ধর্মীয় মন্ত্র উচ্চারণ ও প্রার্থনা করা হয়। তিনি বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের হাট একডালা গ্রামের বাসিন্দা ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় উপেন্দ্রনাথ সরকারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

আপডেট সময়ঃ ০৭:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬