পাঁচবিবিতে পুলিশের অভিযানে অবৈধ সিরাপ উদ্ধার, আটক-১
- আপডেট সময়ঃ ০৭:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

আজাদ আলী , জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে । এ অবৈধ কাজে জড়িত থাকার দায়ে পুলিশ ১ জনকে আটক করেছে ।
পাঁচবিবি থানা সুত্র জানা যায়, গোপন সংবাদ পেয়ে ১৫ নভেম্বর রবিবার রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কুটাহারা ( সরদার পাড়া ) গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র আব্দুর রশিদের (৪৮) বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি কালে আব্দুর রশিদের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ২৮৮ বোতল AKL-One (Syrup Cowhage) উদ্ধার করে এবং তাকে আটক করে পুলিশ । ধৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তামবিরুল ইসলাম জানান, এলাকার যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে ।



















