নওগাঁর আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময়ঃ ০৭:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে আত্রাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের নেতৃত্বে এবং সভাপতিত্বে এ অভিযান পরিচালিত হয়। কর্মসূচি চলাকালে সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। জনস্বার্থে যুবদলের এই সামাজিক ও পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ অভিযানে অংশ গ্রহণ করেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরকার, আলা উদ্দিন আলা, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, অ্যাডভোকেট আব্দুল মতিন প্রমুখ।



















