০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ)
  • আপডেট সময়ঃ ০৩:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

Oplus_131072

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাই, নওগাঁর যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।

​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. তারিক ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।

​সভাপতির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, একটি শিক্ষিত ও আলোকময় সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। শতভাগ সাক্ষরতা অর্জন ছাড়া মানবসম্পদ উন্নয়ন ও দেশের সার্বিক সমৃদ্ধি সম্ভব নয়। কেবল অক্ষরজ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং প্রযুক্তিগত ও জীবনমুখী শিক্ষার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। মানুষ, পৃথিবী ও সমাজের কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জনে সবাইকে একযোগে নিরক্ষরতা দূরীকরণে কাজ করার আহ্বান জানাচ্ছি।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিস মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, সাংবাদিক কামাল উদ্দিন টগর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আজাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মোঃ কে এম আইয়ুব আলী, এসআই মো. সেলিম উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৩:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬