দুর্গাপুর বিভাগীয় কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের মাঝে সনদ, সম্মাননা পদক বিতরন
- আপডেট সময়ঃ ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৮ বার পড়া হয়েছে।

মো: মনিরুল ইসলাম, দুর্গাপুর, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী, দুর্গাপুর উপজেলা শালঘরিয়া ইসমাইল স্বর্ণকার হাফিজিয়া মাদ্রাসায় আল- খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে, দেশব্যাপী জাতীয় হিজবুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-২০২৭ রাজশাহী বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯-সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় দুর্গাপুর শালঘরিয়া ইসমাইল স্বর্ণকার হাফিজিয়া মাদ্রাসায়, রাজশাহী বিভাগের ২৯ টি হাফিজিয়া মাদ্রাসার ২৭৫ জন কোরআনের হাফেজ এই অডিশনে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ শিক্ষকদের কাছে লিখিত মৌখিকভাবে কোরআন তেলাওয়াত শেষে ২৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে ৩০ জন উত্তীর্ণ হন। ৩০ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় অডিশন এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলতাব হোসেন, অধ্যক্ষ দুর্গাপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা। সম্মানিত অতিথি, হযরত মাওলানা মাকসুদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, হুসনুল কোরআন মাদ্রাসা, রাজশাহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যাপক সোহেল রানা সেলিম, অধ্যাপক, কাঁঠালবাড়িয়া স্কুল এন্ড কলেজ।
বিশেষ অতিথি, মোঃ মাহাফুল ইসলাম লিটন সাবেক কাউন্সিলর, আব্দুল মতিন সিনিয়র সহকারী শিক্ষক, ইসাহাক আলী স্বর্ণকার সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, আশরাফ আলী বিশিষ্ট ব্যবসায়ী, তৈয়ব আলীর স্বর্ণকার বিশিষ্ট ব্যবসায়ী, আব্দুল মান্নান মৃধা প্রচার সম্পাদক অত্র মাদ্রাসা, ফিরোজ আলী ক্রীড়া সম্পাদক অত্র মাদ্রাসা, তহির উদ্দীন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী। অডিশনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী জহিরুল ইসলাম দাঃবাঃ প্রধান উপদেষ্টা আল- খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশ প্রধান বিচারক, PHP কোরআনের আলো,আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কুরআন। হাফেজ মাওঃ আব্দুল কাইয়ুম সাহেব দাঃবাঃ চেয়ারম্যান আল- খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশ। হাফেজ ক্বারী মাহমুদুল হাসান মহাসচিব আল- খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশ। আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তি সহ সাংবাদিক ও এলাকার গণমানব ব্যক্তিগণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শালঘরিয়া ইসমাইল স্বর্ণকার মাদ্রাসা এবং অত্র মাদ্রাসার সভাপতি একরামুল হকের প্রশংসা করেন এত সুন্দর একটি আয়োজন করার জন্য।



















