দুর্গাপুর থানা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ সিসি ঢালাই কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক লায়লা নূর তানজু
- আপডেট সময়ঃ ০৩:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১৩৭ বার পড়া হয়েছে।

এমআর মানিকঃ
মুসল্লিদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে থানা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সিসি ঢালাই কাজ শুরু করায় দুর্গাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দুর্গাপুরবাসী।
রাজশাহীর দুর্গাপুর পৌরসভা’র বাস্তবায়নে টিআর ও এডিপির প্রকল্পের অধীনে দুর্গাপুর থানা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের সিসি ঢালাই কাজ শুরু হয়েছে।
১৯ জানুয়ারী সোমবার দুর্গাপুর পৌরসভার বাস্তবায়নে থানা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সিসি ঢালাই কাজ পরিদর্শন করেছেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সচিব শাহাবুল হক, দুর্গাপুর পৌরসভার কার্যসহকারী শ্রী রতন কুমার প্রমূখ।



















