এমআর মানিকঃ
মুসল্লিদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে থানা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সিসি ঢালাই কাজ শুরু করায় দুর্গাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দুর্গাপুরবাসী।
রাজশাহীর দুর্গাপুর পৌরসভা'র বাস্তবায়নে টিআর ও এডিপির প্রকল্পের অধীনে দুর্গাপুর থানা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের সিসি ঢালাই কাজ শুরু হয়েছে।
১৯ জানুয়ারী সোমবার দুর্গাপুর পৌরসভার বাস্তবায়নে থানা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সিসি ঢালাই কাজ পরিদর্শন করেছেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সচিব শাহাবুল হক, দুর্গাপুর পৌরসভার কার্যসহকারী শ্রী রতন কুমার প্রমূখ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com