দুর্গাপুরে সাংবাদিকদের সাথে সাবেক পৌর মেয়রের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০২:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১১০ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান/এম আর মানিক:
আইন শৃংখলা, বাল্য বিবাহ ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১২ টার সময় সাইদুর মন্টুর বি এনপি অফিস দূর্গাপুর, রাজশাহীতে, আইন শৃংখলা, বাল্য বিবাহ ও মাদক নিয়ন্ত্রণে স্হানীয় সাংবাদিক বৃন্দদের সাথে মতবিনিময় এর আয়োজন করেছেন রাজশাহী জেলা বি এনপির অন্যতম সদস্য দূর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু। দূর্গাপুরের আইন শৃংখলা বাল্যবিবাহও মাদক নিয়ন্ত্রণ এবং দূর্গাপুরের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিক দের
তিনি বলেন দুর্গাপুর আমাদের আর , দুর্গাপুরের মেহনতি মানুষের সুখে-দুখে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হয় । বাল্যবিবাহ প্রসঙ্গ নিয়ে তিনি বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে প্রতিটা নাগরিককে সচেতন থাকতে হবে খেয়াল রাখতে হবে কোনক্রমে যেন একটি শিশু বাল্যবিবাহ শিকার না হয়। বাল্যবিবাহের কারণে একটি তাজা প্রাণ অকালে ঝরে যায়। মাদকের বিরুদ্ধে প্রত্যেকটা পরিবারকে সচেতন থাকতে অনুরোধ করেছেন। তিনি বলেন আপনার সন্তান কোথায় যায় কি করে কাদের সঙ্গে চলাফেরা করে তারা কারা এই বিষয়ে প্রত্যেকটা পরিবারকে তার সন্তানের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। অপরাধ সন্ত্রাস ইভটিজিং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমারদের সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবে আমরা আমাদের দুর্গাপুর কে দুর্গাপুরের মানুষকে আরো উন্নতির দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারব। উক্ত মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাইমেনুল হক রেন্টু, সাবেক সদস্য সচিব দুর্গাপুর উপজেলা যুবদল বর্তমান দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের গভার্নিং বডির সভাপতি,মোহাম্মদ মাইনুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আহসান হাবিব, পৌর বিএনপির সদস্য (আহব্বায়ক কমিটি) আকতারুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম, আল সাইফ জীবন, সিনিয়র যুগ্না আহব্বায়ক শাহাদত হোসেন, নাসির হোসেন বিদ্যুৎ প্রমুখ।



















