০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

টাস্কফোর্সের সফল অভিযান মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ১০:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ রেখা আক্তার (৬৪) নামে এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও কাস্টমসের প্রতিনিধিরা অংশ নেন। অভিযানকালে কেডিসি পাড়ার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেখা আক্তারের (৬৪) বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, আটক রেখা আক্তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে বিপথগামী করার অভিযোগ রয়েছে। অভিযান শেষে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, কেডিসি পাড়ার মাদক ব্যবসায়ীদের নিজ নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা মাদক ব্যবসা পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ অভিযান পরিচালনা করা হবে। কেডিসি পাড়ায় কোনো মাদক ব্যবসায়ীর অস্তিত্ব থাকতে দেওয়া হবে না বলেও তিনি জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মাদক ব্যবসা ও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। আটক রেখা আক্তারের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

টাস্কফোর্সের সফল অভিযান মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন

আপডেট সময়ঃ ১০:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬