০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনামঃ
জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫ পালন করলো মান্দা উপজেলা প্রশাসন
আরিফুজ্জামান রনজু, মান্দা,নওগাঁঃ
- আপডেট সময়ঃ ১২:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ২২১ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান রনজু, মান্দা,নওগাঁঃ
নওগাঁর মান্দায় ‘জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে শহিদ রাসেলের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, মান্দা সার্কেল সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ট্যাগসঃ



















