০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৪:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
বিভিন্ন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

এর আগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলার কথা। কিন্তু তার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিলো ছাত্রদলের প্যানেল। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭।

প্রসঙ্গত, আজ সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই নানা অভিযোগ শোনা যায়। এক্ষেত্রে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হতে থাকে। এমনকি একাধিক কেন্দ্রে ভোটগ্রহণও অল্প সময়ের জন্য বন্ধ থাকে। তাছাড়া ভোটের আগের রাতেই অভিযোগ উঠে যে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রকে- যিনি ছাত্রদলের নেতা- ব্যালট বাক্স নেওয়ার সঙ্গে দেখা যায়। এছাড়া আজ ভোটগ্রহণকালে একজনকে আটকও করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

আপডেট সময়ঃ ০৪:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫