১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

আজাদ আলী
  • আপডেট সময়ঃ ১০:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে।

আজাদ আলী , জয়পুরহাটঃ

জয়পুরহাট জেলার আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযান চালিয়ে প্রাচীন আমলের প্রায় ৭৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে । এ ঘটনায় পাচারকারী চক্রের সাথে জড়িত থাকার দায়ে ৪ জনকে আটক করেছে অভিযানিক দল ।
২১ সেপ্টেম্বর সোমবার রাতে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন তারা ।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় কষ্টিপাথরের মূর্তি পাচারকারী একটি চক্রের সদস্যরা ভারতে পাচারের উদ্দেশ্যে কয়েকটি মূর্তি মজুত করে রেখেছে। এমন তথ্য পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বিজিবি। পরে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং এসআরবির সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
পরে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযান চালান ।
এ সময় প্রথমে বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে জালালপুর গ্রামের সচীন মন্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মন্ডল (৩৮) ও বিহারপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে কামাল হোসেনকে (৫০) আটক করা হয় ও তাদের কাছ থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে
আক্কেলপুর গ্রামের মৃত সিরাজের ছেলে হামিদুর রহমান(৬২) ও অনন্তপুর গ্রামের মাহাতাবের ছেলে জাকির হোসেনকে ( ৫০) আটক করা হয়।
বিজিবির দাবি, আটক চারজনই পাচারকারী দলের সক্রিয় সদস্য।
উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ৭৩ কেজি। মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
মূর্তিটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ধারণ করার প্রক্রিয়া সহ আক্কেলপুর থানায় আসামী ও মূর্তিটি হস্তান্তর করা হয়েছে । একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এসব বিষয় তদন্ত করা হবে বলে জানান ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জয়পুরহাটে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

আপডেট সময়ঃ ১০:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬