১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ১০:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ১ নং গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। এ সময় তিনি গোবিন্দপাড়া ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ করার আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার। পরে পারদামনাস মসজিদ চত্বরে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সভায় ডাঃ আব্দুল বারী সরদার বলেন, গোবিন্দপাড়া ইউনিয়নের মানুষের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ পর্যায়ক্রমে করা হবে। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। গোবিন্দপাড়ার যেসব এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশের উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতেও উদ্যোগ নেওয়া হবে।

এমপি আরও বলেন, গোবিন্দপাড়াবাসীর প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। এ জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, নায়েবে আমীর ইব্রাহীম হোসেন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ডাঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রশিদ, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

আপডেট সময়ঃ ১০:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬