এতিম মেয়ে সুমাইয়ার বিয়ের সার্বিক সহযোগিতা করলেন অধ্যাপক আবু দাউদ সরদার
- আপডেট সময়ঃ ০৬:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৬৩৩ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমানঃ
২২আগস্ট ২০২৫ তারিখ রোজ শুক্রবার সোনিয়া পাগলির মেয়ে সুমাইয়ার বিয়ের ব্যবস্থা করলেন হাট কানপাড়া জোবেদা ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ আবু দাউদ সরদার ও সিংগা গ্রামবাসী।
জন্মের পর হতে এতিম খানায় বড় হয়েছেন এতিম সুমাইয়া, সুমাইয়ার বাবা নেই, মা পাগলি হয়ে রাস্তা ঘাটে ঘুরে বেড়ায়। অধ্যাপক আবু দাউদ সরদার, পূর্বের বাড়ি দেবীপুর গ্রামে, বর্তমানে সিংগা গ্রামে বাড়ি করে বসবাস করছেন। তিনি সমাজের রাস্তাঘাট কালভাট, গরিবদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। এতিম সুমাইয়ার বিয়ের জন্য তিনি যা করেছেন সেটা বিরল। উক্ত সুমাইয়ার বিয়েতে আরো যারা সাহায্য সহযোগিতা করেছেন তারা হলেন, এমপি পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, সিংগা হাট ইজারাদার বল্টু, তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন তপু, মাসুম কবির প্রমুখ।




















