আধুনিক টেকসই শিক্ষা ব্যবস্থা গঠনে বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি বিষয়ক আলোচনা সভায় এমপি ডা. ইকরামুল বারী টিপু
- আপডেট সময়ঃ ০২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১১৬ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান রন্জুঃ
রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ (২৩ জুলাই) “আধুনিক টেকসই শিক্ষা ব্যবস্থা গঠনে বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষাবিদ ও সুধীজন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা আধুনিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারের দৃষ্টিভঙ্গি, শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরির কৌশল এবং শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব করতে সরকারের পাশাপাশি সমাজের সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।




















