
আরিফুজ্জামান রন্জুঃ
রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ (২৩ জুলাই) "আধুনিক টেকসই শিক্ষা ব্যবস্থা গঠনে বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষাবিদ ও সুধীজন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা আধুনিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারের দৃষ্টিভঙ্গি, শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরির কৌশল এবং শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব করতে সরকারের পাশাপাশি সমাজের সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com