০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

১ অক্টোবর থেকে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ডিপিডি ঢাকা অফিসঃ
  • আপডেট সময়ঃ ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৬ বার পড়া হয়েছে।

ডিপিডি ঢাকা অফিসঃ
এবার শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন। এরপর সাপ্তাহিক ছুটি পড়ছে দুদিন। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি। দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি। পরের দিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি।

আর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। ফলে তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে। এতে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুন: পিতৃত্বকালীন ছুটির বিষয়ে যা জানা গেল এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। তবে ছুটির শুরুতে দুদিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ১১ দিন বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে ১২ দিন। দুর্গাপূজার ১০ দিনের ছুটি ও দুদিনের সাপ্তাহিক বন্ধসহ টানা ছুটি থাকবে ১২ দিন। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র দুদিন ছুটি থাকবে। আর মাদরাসায় পূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটি শেষে আগামী ৮ অক্টোবর থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

১ অক্টোবর থেকে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আপডেট সময়ঃ ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫