০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগুন, আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ স্বাভাবিক

ডিপিডি প্রতিবেদক, খুলনা:
  • আপডেট সময়ঃ ০২:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, খুলনা:

সাতক্ষীরার বিনেরপোতা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। পর্যায়ক্রমে সর্বত্র বিদ্যুৎ সংযোগ চালুর কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনেরপোতা এলাকার ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিডের ৩ নম্বর ইউনিটের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পরবর্তী দুর্ঘটনা এড়াতে কাজ অব্যাহত আছে। ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

আরও পড়ুন: সাতক্ষীরায় পতাকা বৈঠকে ৮ বাংলাদেশিকে হস্তান্তর সাতক্ষীরা ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শোয়াইব হোসেন বলেন, “ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খুলনা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে মেরামতের কাজ শুরু করেন। আড়াই ঘণ্টা পর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগুন, আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ স্বাভাবিক

আপডেট সময়ঃ ০২:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫