
ডিপিডি প্রতিবেদক, খুলনা:
সাতক্ষীরার বিনেরপোতা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। পর্যায়ক্রমে সর্বত্র বিদ্যুৎ সংযোগ চালুর কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এর আগে সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনেরপোতা এলাকার ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিডের ৩ নম্বর ইউনিটের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পরবর্তী দুর্ঘটনা এড়াতে কাজ অব্যাহত আছে। ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
আরও পড়ুন: সাতক্ষীরায় পতাকা বৈঠকে ৮ বাংলাদেশিকে হস্তান্তর সাতক্ষীরা ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শোয়াইব হোসেন বলেন, “ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খুলনা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে মেরামতের কাজ শুরু করেন। আড়াই ঘণ্টা পর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com