১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীসহ ২৬ জন গ্রেফতার
ডিপিডি প্রতিবেদকঃ
- আপডেট সময়ঃ ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২১৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
১৬ আগষ্ট শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ডিবির পৃথক পৃথক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিস্ফোরণ, প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে দুইজন, পরোয়ানাভূক্ত ৫ জন, মাদক মামলার ৩ জন ও অন্যান্য মামলার আরও ১৬ জন সহ মোট ২৬জনকে আটক করা হয়েছে।
২৬ জনের মধ্যে গ্রেফতারকৃত
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আল ফারুক আমেদ আজাদ কামাল ওরফে নতুন (৫২) তার বাড়ী
নগরীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামে
এবং বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি এলাকার আওয়ামী লীগ কর্মী শামীম শেখ (৪২)।
আরএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগসঃ




















