০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ০৭:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় মাশরুম চাষের উজ্জ্বল সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অনেক বেকার তরুণ মাশরুম চাষ করে সাফল্য অর্জন করেছেন।তাদের মধ্যে মোহাম্মদ নাজমুল হোসাইন নামে এক যুবক বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। উপজেলার আমরাইল গ্রামের এই বাসিন্দা নিজ উদ্যোগে মাশরুম চাষ শুরু করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় বেকার যুবকদের মাঝেও নতুন আশার সঞ্চার করেছেন।
সম্প্রতি নিজের উৎপাদিত তাজা মাশরুম নিয়ে মোহনপুর উপজেলা কৃষি কার্যালয়ে যান উদ্যোক্তা নাজমুল হোসাইন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম তাঁর উৎপাদিত মাশরুম পরিদর্শন করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “মাশরুম অত্যন্ত পুষ্টিকর ও অর্থকরী একটি ফসল। অল্প জায়গায় ও স্বল্প পুঁজিতে এটি চাষ করা সম্ভব। আমরাইল গ্রামের নাজমুল হোসাইনের মতো শিক্ষিত ও কর্মঠ তরুণরা এগিয়ে এলে উপজেলায় মাশরুম চাষের আরও প্রসার ঘটবে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ ধরনের নতুন উদ্যোক্তাদের সব ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
এদিকে নতুন উদ্যোক্তা মোহাম্মদ নাজমুল হোসাইন জানান, সঠিক প্রশিক্ষণ ও কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে তিনি মাশরুম চাষ শুরু করেছেন। বর্তমানে বাজারে মাশরুমের ভালো চাহিদা থাকায় তিনি বেশ লাভবান হচ্ছেন এবং ভবিষ্যতে খামারটি আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাঁর।
অন্যদিকে তরুণ উদ্যোক্তা নাজমুল হোসাইনের মাশরুম চাষের সাফল্য দেখে বিভিন্ন এলাকায় অনেক যুবক মাশরুম চাষ শুরু করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা

আপডেট সময়ঃ ০৭:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬