০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শনে ইউএনও, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

মান্দা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১২:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২৬৮ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত ইউনিয়নের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখা যায়। শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, পোশাক পরিচ্ছদে উদাসীনতা, পাঠগ্রহণে অনাগ্রহ এবং শিক্ষকদের পাঠদানে গতানুগতিক পদ্ধতি অবলম্বনের বিষয়গুলো ইউএনও’র নজরে আসে।

এ সময় ইউএনও অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পোশাক পরিচ্ছদ ও দৈনন্দিন পড়াশোনার খোঁজ নেওয়ার জন্য। পাশাপাশি শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে পাঠদান পদ্ধতি এবং সহশিক্ষা কার্যক্রমকে সৃজনশীল ও আকর্ষণীয় করে তোলার অনুরোধ জানান।

শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের এ উদ্যোগ শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শনে ইউএনও, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

আপডেট সময়ঃ ১২:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫