মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত ইউনিয়নের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখা যায়। শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, পোশাক পরিচ্ছদে উদাসীনতা, পাঠগ্রহণে অনাগ্রহ এবং শিক্ষকদের পাঠদানে গতানুগতিক পদ্ধতি অবলম্বনের বিষয়গুলো ইউএনও'র নজরে আসে।
এ সময় ইউএনও অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পোশাক পরিচ্ছদ ও দৈনন্দিন পড়াশোনার খোঁজ নেওয়ার জন্য। পাশাপাশি শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে পাঠদান পদ্ধতি এবং সহশিক্ষা কার্যক্রমকে সৃজনশীল ও আকর্ষণীয় করে তোলার অনুরোধ জানান।
শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের এ উদ্যোগ শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT