ভালুকায় শিয়ালের কামড়ে আহত ১২, আতঙ্কে রয়েছে দুই ইউনিয়নের মানুষ
- আপডেট সময়ঃ ০২:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৮২ বার পড়া হয়েছে।

বিল্লাল হোসেন,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা উপজেলার ২ নং মেদুয়ারী গ্রাম ও ৩ নং ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা গ্রামের ক্লাবের বাজারে এলাকায় শিয়ালের কামড়ে দুই ইউনিয়নের নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছেন। এতে ওই দুই ইউনিয়ন আতঙ্কে বিরাজ করছে।
গত শুক্রবার (০১ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলায় পাগলা শিয়াল মেদুয়ারী গ্রামে ৪ জন ও ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা ক্লাবের বাজারে এলাকায় নারী-পুরুষসহ ৮ জন মোট ১২ জন শিয়ালের কামড়ে আহত হন। আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা গ্রামের আহতরা হলেন- মো: আলামিন (২৫),রাসেল মিয়া (৩৪), রতন মিয়া (২৯), ফজলু মিয়া (৪১)সহ- মোট ১২ জন।
শিয়ালের ভয়ে মানুষ এখনো আতঙ্কে দিন পার করছেন। কেউ কোথাও গেলে লাঠি রাখছেন সঙ্গে। ভয়ে অনেকে বাড়ি থেকেই কম বের হচ্ছেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।
ভরাডোবা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কিরন মেম্বার সাহেব বলেন, আমার এলাকায় নারী-পুরুষসহ মোট ৮ জন শিয়ালে কামড়েছে। আহত তারা ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সবাই আতঙ্কের মধ্যে আছে।




















