ভালুকায় নিখোঁজ এক কৃষকের তিনদিন পর পুকুর থেকে লাশ উদ্ধার
- আপডেট সময়ঃ ০৯:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ পরিত্যক্ত একটি পুকুর থেকে আব্দুল মালেক মালেক (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক গতিয়ার বাজার এলাকার বাসীন্দা। তিনি হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি কৃষিকাজ করতেন এবং কৃষিজমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় , গত ৬ সেপ্টেম্বর ভোর ছয়টায় বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
নিহতের ভাতিজা আকরাম হোসেন জানান, বাড়ির পাশে তাল কুড়াতে যাওয়ার কথা ছিলো চাচা আব্দুল মালেকের। বুধবার সকালে তাঁর ছেলে সুজন বাড়ির আশপাশে খুঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে যোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে তাঁর বাবার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক। (এসআই) ইসমাইল হোসাইন জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















