বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রনেতা ও যুবনেতার পাশে বিএনপি নেতৃবৃন্দ
- আপডেট সময়ঃ ১১:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, বাঘাঃ
গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ভোর ৪ টা সময় ঈশ্বরদী বাজারে সংলগ্ন রাজশাহী-পাবনা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন বাঘা উপজেলা ছাত্রদল নেতা মোঃ আতিক হাসান।
এছাড়াও গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যুবনেতা মোঃ তারিকুজ্জামান রয়েল রাজশাহী-বাঘা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাম পায়ের হাড় ভেঙ্গে যায়। তিনি দীর্ঘদিন যাবৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে অপারেশন সমাপনান্তে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
তাদের শারীরিক খোঁজ খবর নিতে যান ৪ নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান কালু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বজলুল করিম, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিম উদ্দিন, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক নেতা মোঃ রকি আহমেদ, যুবনেতা মোঃ মোখলেছুর রহমান, যুবনেতা মোঃ মোরসালিন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মোঃ সোহেল রানা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ আহত ছাত্র ও যুব নেতাদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন।




















