০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বাগমারার মিনি ঘুঘুডাঙ্গার শোভা বর্ধনে সুপারির চারা রোপণ

বাগমারা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০২:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার জনপ্রিয় সেই মিনি ঘুঘুডাঙ্গায় এবার রোপন করা হলো সুপারি গাছের চারা। তালগাছের পর এবার এই সুপারি গাছ বড় হলে শোভা বর্ধন করবে।

এরই মধ্যে দৃষ্টি নন্দন রূপে ধরা দিয়েছে এই সুপারি গাছের চারাগুলো। নির্দিষ্ট দূরত্বে লাগানো হয়েছে এই সুপারি গাছের চারা। সম্প্রতি ঘুঘুডাঙ্গার বেশ কিছু তালগাছ মরে নষ্ট হয়ে গেছে। ওই সকল জায়গায় নতুন করে এবারও তাল গাছের চারা রোপন করা হয়েছে। এবার নতুন করে স্থানীয় ভাবে ঘুঘুডাঙ্গা এলাকায় সুপারি গাছের চারা রোপন করা হলো।

বাগমারা উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় স্থান হচ্ছে মিনি ঘুঘুডাঙ্গা। প্রতি বছর দুই ঈদের পাশাপাশি বিভিন্ন উৎসবে এখানে হাজার হাজার মানুষের আগমন হয়। এছাড়াও প্রতিদিনই আসেন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা।

শুক্রবার সন্ধ্যালগ্নে মিনি ঘুঘুডাঙ্গায় সুপারি গাছ রোপনের উদ্বোধন করেন বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু।

বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু বলেন, আমরা ফাকা জায়গায় তাল গাছের চারা রোপণ করেছি, আজকেও যুব সমাজের উদ্যোগে সুপারি গাছ রোপন করা হলো, ভবিষ্যতে আমরা আরো সুন্দর করে সাজাবো আমাদের মিনি ঘুঘুডাঙ্গা কে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, নন্দনপুর জাতীয় তরুণ সংঘের সভাপতি আশরাফ আলী, চিকাবাড়ি বাজার কমিটির সভাপতি জহুরুল ইসলাম, আঃ রশীদ, আমানত, বাগমারা মিনি ঘুঘুডাঙ্গা পরিবার কমিটির সদস্য, রকিবুল হাসান, উজ্জ্বল হোসেন, আকাশ, হিমেল, তাসলিম সহ সকল সদস্য। সার্বিক সহযোগিতায় ছিলেন ইন্জিনিয়ার রাকিবুল ইসলাম এবং সামিনুর রহমান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার মিনি ঘুঘুডাঙ্গার শোভা বর্ধনে সুপারির চারা রোপণ

আপডেট সময়ঃ ০২:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫