০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান, উদ্বেগে পরিবার

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে।

​বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে একই দিনে নিজ বাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া দুই গৃহবধূর ১০ দিনেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ গৃহবধূরা হলেন একই পরিবারের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছাঃ আশা বিবি (৩০)।

​গত ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১:০০ ঘটিকার দিকে কাতিলা এলাকা থেকে তারা দুজন একযোগে নিখোঁজ হন। ঘটনার পর থেকে স্বজনরা তাদের সম্ভাব্য সমস্ত স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো খবর পাননি। দিন যত গড়াচ্ছে, স্বজনদের উৎকণ্ঠা ও উদ্বেগ ততই বাড়ছে।

​এ ঘটনায় নিখোঁজদের পরিবার বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।
​ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও উদ্ধার না হওয়ায় জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানাযন, জিডির সূত্র ধরে তাদের অনুসন্ধানে কাজ চলছে এবং সম্ভাব্য সব প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের সহায়তা নেওয়া হচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান, উদ্বেগে পরিবার

আপডেট সময়ঃ ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬