১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
বাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
রিপোর্টার নামঃ
- আপডেট সময়ঃ ০৮:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫১ ধারায় এ জরিমানা করেন।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১৫ হাজার টাকা এবং অপর এক ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
ট্যাগসঃ



















